প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 12:18 AM
আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
আবদুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিপদগ্রস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন উপলক্ষ্যে আলোচনা সভা
কুমিল্লা আইডিয়াল কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আবদুর রহমান ফাউন্ডেশনের সভাপতি ড. মোশাররফ ফাউন্ডেশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা
আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুর রহমান
ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সভাপতি রোটা. আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আবদুর রহমান বলেন, রমজান মাস আমাদের জন্য সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই মাস
আমাদের শিখায় কিভাবে আমরা নিজেদের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র
মানুষের পাশে দাঁড়াতে পারি। আবদুর রহমান ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম
নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায়
মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।
রমজানের এই শিক্ষা শুধু এই মাসেই নয়, সারা বছর আমাদের জীবনে ধারণ করা
উচিত। সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদারসহ
ফাউন্ডেশনের অন্যন্যা সদস্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...