প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 12:16 AM
পরকিয়ার বিচার করতে গিয়ে, চাঁদাবাজির মামলার আসামি বিএনপি নেতা। প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের আব্দুল হকের ছেলে মাসুম বিল্লাহ সুমনের পরকিয়ার বিচার করতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামি হলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা:এজি এম মজিব।
বৃহস্পতিবার (৫মার্চ) বিকাল ৪টায় স্থানীয় সাইকচাইল দোকানের সামনে বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি নেতা ডা:এজি এম মজিব।
এসময় তিনি বলেন -আমি ছাত্র জীবন থেকে বৃহত্তর বিপুলাসার ইউনিয়ন ও সাইকচাইল গ্রামে সমাজসেবা ও রাজনীতি করে আসছি। দুইবার বিপুলাসার ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকের পাশাপাশি ওয়ার্ড মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছি। যার ফলে সামাজিক বিভিন্ন কার্যক্রমে মানুষের আবদার ও অনুরোধে অংশ গ্রহন করতে হয়।
তিনি বলেন - গত ৬ফেব্রুয়ারী সাইকচাইল উত্তর পাড়ার প্রবাসী আবু বকরের ঘরে রাতের অন্ধকারে তার স্ত্রীর সাথে একই এলাকার মাসুম বিল্লাহ সুমনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী তাদের দুজনকে রাতে আটক করে রাখে।৭ফেব্রুয়ারী সকালে আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন । যেহেতু ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন ছিলো, তাই ছেলে এবং মেয়েকে তাদের অভিভাবকদের কাছে পরে বিচার হবে শর্ত সাপেক্ষে হস্তান্তর করা হয়। নির্বাচন শেষে গত কয়েকদিন থেকেই ঘটনাটির বিচার আয়োজন করার প্রক্রিয়া উপলব্ধি হলে গত ৩মার্চ ধর্ষক মাসুম বিল্লাহ সুমন কুমিল্লার আদালতে আমি ডাঃ এম জি এম মজিবকে প্রদান আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেছে। যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেব, পরকীয়ার বিষয়টি যেখানে সাইকচাইল গ্রাম সহ পুরো ইউনিয়নবাসী বিষয়টা অবগত রয়েছে এবং সকলে ঘটনাটির দৃষ্টান্তকর বিচারের অপেক্ষায় রয়েছেন।সেখানে মাসুম বিল্লাহ সুমন বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করার লক্ষ্যে মামলা করেছেন বলেও তিনি জানান।
পরে তিনি বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবী করেন।
এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...