...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 11:11 AM

...
কুসিক প্রশাসক নিয়োগ ও মেয়র নির্বাচন ঘিরে জোর আলোচনা News Image

আয়েশা আক্তার

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) প্রশাসক নিয়োগ এবং সম্ভাব্য মেয়র নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও গুঞ্জন। দেশের কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর কুমিল্লাতেও একই ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে এমন সম্ভাবনার কথা সামনে আসায় নগরজুড়ে চলছে হিসাব-নিকাশ ও কৌতূহল।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, প্রশাসক নিয়োগ কিংবা নির্বাচনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও সম্ভাব্য নামগুলো নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবের নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং কর্মীবান্ধব ভাবমূর্তি প্রশাসনিক দায়িত্বে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, মেয়র পদে সম্ভাব্য নির্বাচন হলে আলোচনায় রয়েছে একাধিক নাম। এর মধ্যে রয়েছেন—সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সাবেক সদস্য কাউসার জামান বাপ্পি, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন কায়সার। 

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনুসারীদের তৎপরতা রাজনৈতিক পরিবেশকে আরও সরব করে তুলেছে। বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. শাহআলম। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নগর পরিচালনায় স্থায়ী নেতৃত্ব না থাকায় উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। নগরীর ২৭টি ওয়ার্ডের প্রায় দুই লাখ ত্রিশ হাজার ভোটার এখন সম্ভাব্য সিদ্ধান্তের অপেক্ষায়। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে কুসিকে তিনটি নির্বাচন ও একটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার পরিস্থিতি ভিন্ন—তাই নগরবাসীর প্রত্যাশাও বেশি।

নাগরিকদের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ভয়াবহ যানজট, বর্ষাকালে জলাবদ্ধতা, অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং জনবান্ধব পরিবহন সংকট। সামান্য বৃষ্টিতেই নগরীর অনেক এলাকা পানিতে তলিয়ে যায়, যা ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

নগরবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রয়োজন দূরদর্শী ও টেকসই পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগর গড়তে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের প্রত্যাশা তাদের। সব মিলিয়ে প্রশাসক নিয়োগ হোক বা মেয়র নির্বাচন—কুমিল্লা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নগরজুড়ে চলছে আলোচনা। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকেই।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir