প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 12:19 AM
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ বোতল স্কাফ (নেশা জাতীয় সিরাপ) উদ্ধার করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মোসা. তানজিনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বালিউড়া গ্রামের আলম খানের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া নারী মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার (৩ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...