...
শিরোনাম
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী ⁜ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা ⁜ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ ⁜ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায় ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায় ⁜ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ ⁜ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ⁜ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব ⁜ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা ⁜ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 8:02 AM

...
বিএনপিকে চ্যালেঞ্জ এলডিপি’র রেদোয়ানের News Image

চান্দিনা প্রতিনিধি

সম্প্রতি যুবদলের একটি সমাবেশে এলডিপি’র বিরুদ্ধে চাঁদা ও মামলাবাজির অভিযোগ তুলে বক্তৃতা করেছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন।

তার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন- আমার এলডিপি’র একজন নেতা-কর্মীর বিরুদ্ধে যদি চাঁদাবাজি ও মামলাবাজির কোন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে দল থেকে বহিস্কার করে নিজ হাতে পুলিশে দিবো। আমার দলে কোন চাঁদাবাজ ও মামলাবাজের ঠাঁই নেই। চান্দিনা উপজেলা বিএনপি’র কোন নেতা-কর্মী কার কাছ থেকে কতটাকা চাঁদা নিয়েছে এ সকল তথ্য আমাদের কাছে আছে। এমনকি সাধারণ জনগণও জানে। সুতরাং রাজনৈতিক মঞ্চে উঠে মুখে লাগাম রেখে ও সংযত হয়ে কথা বলার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চান্দিনা উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

৫ আগস্টের পর মামলার বিষয়টি পরিস্কার করে তিনি বলেন- আওয়ামী লীগের স্বৈরাচার শাসনামলে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে। যারা অন্য কোন রাজনৈতিক দলের কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। আর দোসরদের বিরুদ্ধে মামলা হওয়ায় যাদের শরীরে জ¦ালাপোড়া করে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁত আঁত করে রাজনীতি করেছিল। এখনও তাদের নেতা-কর্মীরাই প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে।

বর্তমান রাজনীতি সম্পর্কে সাবেক ওই প্রতিমন্ত্রী বলেন, যারা লাগামহীন কথা বলে তাদের গন্ডি চান্দিনার মধ্যে। আর আমি জাতীয় রাজনীতি করি। যুবদল প্রতিষ্ঠাকালীন ৭ সদস্যের মধ্যে আমিও একজন ছিলাম। আমার রাজনৈতিক পরিধি, যোগ্যতা ও অভিজ্ঞতা থেকে আমি কাউকে ছোট করে কথা বলতে পারি না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার রাজনীতির চর্চা বন্ধ করতে হবে।

জোটের মনোনয়ন নিয়ে তিনি আরও বলেন- চান্দিনায় বিএনপি’র অনেকে বলছেন তারা গ্রীণ সিগনাল পেয়ে গেছেন। এমন তথ্য মনগড়া, কেন্দ্রীয় ভাবে এমন কোন সিদ্ধান্ত এখনও হয়নি। মতানৈক্যের কারণে আমরা বিএনপি ছেড়ে এলডিপি নামে রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে বিএনপি’র নেতৃত্বাধীন জোটে আমরা ছিলাম। আগামী নির্বাচনে তারেক রহমান সহ জোটের আলোচনায় সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় কে কিভাবে নির্বাচনে অংশ নিবে।

মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র সভাপতি মো. সামাদ আড়তদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।

উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল সাবেক সহ-সভাপতি কাজী তোফায়েল আহমেদ তানিম এর সঞ্চালনায় অন্যদের বক্তৃতা করেন মাধাইয়া ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, এলডিপি নেতা মো. মালেক কাজী, ফারুক কাজী, মনিরুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুস ছাত্তার প্রমুখ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...

আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...

কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...

‎কুবি প্রতিনিধি‎‎সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...

তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে  উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...

ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
➤ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
➤ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
➤ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
➤ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায়
➤ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায়
➤ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ
➤ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
➤ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
➤ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
➤ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
➤ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
➤ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir