প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 7:54 AM
ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর চালককে জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত পাকা রাস্তায় ট্রাক্টর চালিয়ে রাস্তার ক্ষতি ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই রাস্তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, রাস্তাটি সদ্যই ঢালাই করা হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই একটি ট্রাক্টর চালিয়ে রাস্তার ওপর দিয়ে যাওয়া হয়, এতে রাস্তায় আংশিক ক্ষতি হয় এবং যানজটের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশের সদস্যরা।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, “নতুন রাস্তা নির্মাণের পরপরই সচেতন না হয়ে কেউ যদি যানবাহন চালিয়ে তা নষ্ট করে দেন, তা দুঃখজনক। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...