প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Feb 2026, 12:00 AM
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারী সোমবার নগর ভবনে কুসিক প্রশাসক মোঃ শাহ আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-কে পৃথকভাবে এই শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী খাঁন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজির মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরু মিয়া, সহ-সভাপতি মোঃ আল আমিন রাসেল, মোঃ মিজানুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, মুশফিকুর রহমান সিহাব, মোঃ আনিছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ হাছান বসরী চয়নসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূইঁয়া এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক ও কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূইঁয়া। শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং জনসেবা নিশ্চিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...