প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Feb 2026, 11:37 PM
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলো
এফএনএস বিদেশ
কারণ স্থানীয় ছুটির কারণে যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে লেনদেন কম, তাই বিশ্ববাজারে কমেছে সোনার দাম। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬.৩২ ডলার। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) তথ্য প্রকাশের পর শুক্রবার সোনার যে উল্লম্ফন হয়েছিল, তার কিছুটা অংশ আজ ফিরে এসেছে। কম লেনদেন এবং নতুন কোনো শক্তিশালী ইতিবাচক কারণ না থাকায় সোনার দাম চাপের মুখে পড়েছে। তিনি আরও জানান, এদিন বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়েছেন। এদিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে উপলক্ষে এবং চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে বাজার বন্ধ ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০.২ শতাংশ, যা ডিসেম্বরের ০.৩ শতাংশ বৃদ্ধির তুলনায় কম। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, জানুয়ারিতে এই হার ০.৩ শতাংশ হবে। শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, সুদের হার ভবিষ্যতে কমতে পারে, তবে পরিসেবাখাতে মূল্যস্ফীতি এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আগামী ১৮ মার্চের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে চলতি বছরে মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। প্রথম দফা সুদ কমানোর সম্ভাবনা জুলাই মাসে। এদিকে ভূরাজনৈতিক অঙ্গনে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির দুই কর্মকর্তা জানিয়েছেন। সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য...
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্র...
মাঠে অনেকবারই প্রতিপক্ষকে আটকিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে এবার নিজেই আটকে পড়েন আর্জেন্টিনার...
ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে ন...
ইরানের ওপর আরো চাপ সৃষ্টি, সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি...
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করা হ...
নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগরীর ১৮ নং ওয়ার্ডের নূরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলালউদ্দিন ওরফে পুইট...