প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 7:38 AM
দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় মুরাদনগরে জামায়াতের শুকরানা মিছিল
বেলাল উদ্দিন আহাম্মদ
দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকাল ৬টায় শুকরানা মিছিলটি উপজেলা গেট থেকে আরম্ভ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে আনন্দ উচ্ছ্বাসের সহিত মিছিল করে নেতা কর্মীরা।
উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার আমীর আ ন ম ইলইয়াস, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবুবকর সরকার, মুরাদনগর উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাহবুব মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশে জামায়াতের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ২৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো বলেও তারা জানান।
এ সময় মুরাদনগর সদর ইউনিয়নের জামাতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় সহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...