প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 7:29 AM
বুড়িচং শিশু নিকেতনের ৯টি দরজা ভেঙ্গে ভয়াবহ চুরি
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতনের আলাদা কক্ষের ৯ টি দরজা ভেঙ্গে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ২২ হাজার টাকা,ইকরা আদর্শ শিক্ষা নিকেতনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, ৯ টি রুমে থাকা ৯ টি সিলিং ফ্যান, ডিনার সেট, ৫০ টি মেলামাইনের প্লেট, শিশুদের স্কুল ব্যাগসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নেয় সংঘবদ্ধ চোর ও চোরেরা। খবর শুনে ইকরা আদর্শ শিশু নিকেতনের পরিচালক মোঃ দুলাল হোসেন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ।
সরেজমিনে জানা যায়, গত ২৫ জুন দিবাগত রাত ২ টার পর কোন এক সময় একটি সংঘবদ্ধ চোর ও চোরেরা সাবেক বাকশীমুল ইউপির চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম আব্দুল হক মাস্টারের জীবদ্দশায় নির্মিত ঐ এলাকার অন্যতম শিশু শিক্ষালয় ইকরা আদর্শ শিশু নিকেতনের
আধা পাকা টিন সেট অধ্যক্ষ রুমের দক্ষিণ দিকের দরজা কেটে ভেতরে প্রবেশ করে। ড্রয়ারে থাকা নগদ ২২ হাজার টাকা, ৯ টি রুমের ৯ ফ্যান ডিনার সেট ৫০ টি,মেলামাইনের প্লেট, শিশুদের স্কুল ব্যাগসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নেয় সংঘবদ্ধ চোর ও চোরারা। স্টিলের আলমারি, ফটোস্ট্যাট মেশিন ভাঙচুর, প্রতিটি রুমের সিলিং কেটে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। গতকাল ২৬ জুন ভোর ৬ টায়
এলাকাবাসী কর্তৃক খবর পেয়ে ইকরা আদর্শ শিশু নিকেতনের পরিচালক দুলাল হোসেন সহ
অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে চুরির বিভিন্ন আলামত দেখতে পান। এ ব্যাপারে বুড়িচং থানায় বিষয়টি জানালে থানা পুলিশের একটি দল গঠনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্তারিত জেনে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে জানা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...