প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Feb 2026, 8:57 PM
প্লেনে রাখা চিরকুটে লেখা ‘বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
এফএনএস বিদেশ
কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালানো হয় তল্লাশি। গতকাল শনিবার সকালে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। গতকাল শনিবার সকাল ৯টা ৫ মিনিটে ইন্ডিগোর ফ্লাইটটি উড়ে যাওয়ার কথা ছিল। বোর্ডিংয়ের সময় এক কেবিন-ক্রু টয়লেটে একটি চিরকুট খুঁজে পান। তাতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ছিল। চিরকুটটি খুঁজে পাওয়ার পরপরই তড়িঘড়ি প্লেনটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিমানের যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু উড়োজাহাজটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, কীভাবে ওই চিরকুটটি ফ্লাইটের টয়লেটে এলো, তা নিয়ে তদন্ত চলছে। এই বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পুঙ্খানুপুঙ্খু তল্লাশির পর উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয়। পররে সেটি দুপুর ১টা ৩৩ মিনিটে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...