প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Feb 2026, 9:54 PM
তল্লাশির নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা, চীনা নৌযান আটক করল জাপান
এফএনএস বিদেশ
চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানিয়েছে জাপান। তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমন দাবি করে নৌযানটিকে আটক করা হয় বলে দেশটি জানিয়েছে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে তিক্ত কূটনৈতিক বিরোধের পর টোকিও এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে এ ঘটনা। যদিও সাম্প্রতিক বছরগুলোতে জাপান দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান থেকে আসা মাছ ধরার জাহাজ জব্দ করেছে। ২০২২ সালের পর এই প্রথম তারা কোনো চীনা মাছ ধরা নৌযান জব্দ করল। জাপানের মৎস্য সংস্থা গতকাল শুক্রবার জানিয়েছে, নৌকাটির ক্যাপ্টেন ৪৭ বছর বয়সী চীনা নাগরিক। তাকে গত বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের জলসীমায় দেখা যায়। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, কজন মৎস্য পরিদর্শক জাহাজটির ক্যাপ্টেনকে পরিদর্শনের জন্য থামার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জাহাজটি তা পালন করতে ব্যর্থ হয় এবং পালিয়ে যায়। ফলস্বরূপ, জাহাজের ক্যাপ্টেনকে একই দিনে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি আরো জানিয়েছে, সেই সময় জাহাজে আরো ১০ জন ছিলেন। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, জাহাজটি ম্যাকেরেল ও হর্স ম্যাকেরেলের মতো অনেক মাছ ধরতে পারে। কর্তৃপক্ষের ধারণা, নৌকাটি অবৈধভাবে মাছ ধরার জন্য জাপানের সমুদ্রসীমার (ইইজেড) ভেতরে ঢুকেছিল। তবে ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কি না, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি। নৌকা জব্দের ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন দুই প্রতিবেশী দেশ জাপান ও চীনের সম্পর্ক আগেই উত্তেজনাপূর্ণ ছিল। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বেইজিং যদি শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের চেষ্টা করে, তাহলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তার এ বক্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানায়। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখে এবং ভবিষ্যতে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একীভূত করার কথা বলে। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনাও তারা নাকচ করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকাইচির মন্তব্যকে ‘চরম আপত্তিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ করতে’ সতর্ক করে। উত্তেজনার জেরে বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ ছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানায়। সূত্র : রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...