প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Feb 2026, 10:27 AM
আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
আশা করছি বিএনপি বিপুল ব্যবধানে জিতবে, ভোট দিয়ে তারেক রহমান গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও এই আসনে দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। এরপর পৌনে ১০টায় ভোট দিয়ে বের হন।এরপর উপস্থিত ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আশা করি দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে, সকাল থেকেই এই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিও লক্ষণীয়।
ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।
রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান। তবে, ভোটের মূল লড়াইয়ে শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ছিল আলোচনা।
ঢাকা-১৭ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ৫ স্বতন্ত্র প্রার্থী হলেন— সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন ও মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...