প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 6:03 AM
কুমিল্লায় কারাগারে বসেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিন তিনি কারাগারে থেকেই অংশ নেন। কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন রূপসী বাংলা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরিক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় তিনি কারাভোগ করছেন।
হালিমা খাতুন বলেন, গত ১৬ জুন আব্দুল্লাহ আল মামুন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় কুমিল্লা কারাগারে আসেন। আদালতের নির্দেশে কারাগারেই তার পরীক্ষা নেয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে আজ পরীক্ষায় অশি নিয়েছেন। নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে শুরু এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর মোট এক লাখ এক হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...