...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 5:47 AM

...
বিএনপির কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ কারারুদ্ধ সকল নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সরসপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনগুলো।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার লক্ষণপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সরসপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন- বিএনপির রাজনীতি করার কারণে গত ১৬ বছরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের বসত ঘর পুড়িয়ে দিয়েছে, তাকে দীর্ঘ ১৪ বছর বাড়িছাড়া করে রেখেছে এবং একাধিকবার কারাগারে পাঠিয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের (আওয়ামী লীগের) দিয়ে যাওয়া মিথ্যা মামলা, গ্রেপ্তার পুলিশি হয়রানি বন্ধ হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, "২০১৫ সালের ডিসেম্বরে ভাউপুর গ্রামের শাহ আলম এবং ২০১৬ সালে বাতাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হলেও তার দায় চাপিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেল-জুলুম মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে।"

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি বিএনপির গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে সরসপুর ইউনিয়ন বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"

এসময় অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে বাবলু কে মুক্তির দাবি জানান স্থানীয়রা। এসময় বক্তারা বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা রাজনৈতিক ভাবে তাকে হেনস্তা করে ফাসানোর জন্য তার নামে মিথ্যা মামলা করে।

এদিকে নিহত যুবলীগ নেতা জাহাঙ্গীরের মা জাহানারা বেগম বাবা আহসান উল্লাহ জানান, আবুল কাশেমসহ উল্লেখিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেননি। কে বা কারা ওই নামগুলো মামলায় জড়িয়েছিলো, জানেন না তারা। মামলা থেকে আবুল কাশেমের নাম প্রত্যাহারে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেছেন বলেও জানান নিহত যুবলীগ নেতার মা-বাবা।

পরে বক্তারা মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেম,বিএনপি নেতা মীর হোসেন, আনোয়ার হোসেন, মোঃ নোমান, সালাহ উদ্দিন, মোঃ মিজান, সালেহ আহমদ, মোঃ সোহাগসহ কারারুদ্ধ সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, মৎস্যজীবী দলের উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ফখরুল আলম স্বপন, মাস্টার নুর হোসেন, মোঃ আব্দুল মমিন,স্থানীয় বিএনপির নেতা মোঃ ইয়াছিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামাল হোসেন, নুরুল ইসলাম, খোরশেদ আলম, জসিম উদ্দিন, আহসান উল্লাহ, যুবদল নেতা ইলিয়াছ হোসেন, মীর হোসেন মিরু, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir