প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:23 AM
কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের উদ্যোগে কর্ণেল আকবর হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
গত ২৫ জুন ছিল পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কুমিল্লার গনমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিপুল ভোটে নির্বাচিত ৫ বারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী,কুমিল্লা দঃ জেলা বিএনপি'র সাবেক সভাপতি মরহুম লেঃ কর্ণেল (অব:) আকবর হোসেন বীর প্রতীক এর ১৯তম মৃত্যু বার্ষিকী। এ মহান নেতার প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দল।
গত বুধবার (২৫ জুন) কুমিল্লার অহিংস রাজনীতিবিদ মরহুম লেঃকর্নেল (অব:) আকবর হোসেন বীর প্রতীক এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জের শরিফপুরে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়ার মোনাজাত করেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো. তাজুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো. তাজুল ইসলাম বলেন, গণমানুষের অহংকার মরহুম আকবর হোসেন বীর প্রতীক ছিলন একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। জাতীয়তাবাদী আদর্শের অন্যতম বীর সেনানী আকবর হোসেন কুমিল্লাকে মনেপ্রাণে ভালোবাসতেন। কুমিল্লার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করেছেন। কুমিল্লায় অহিংস রাজনীতির চর্চা করেছেন তিনি। আজকে সুন্দর সমাজ বিনির্মানে মরহুম আকবর হোসেনের জীবন দর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...