প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 4:21 AM
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- জেলা প্রশাসক
অশোক বড়–য়া
২৬ জুন কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উৎসববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে উৎসববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—“প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন, চক্র ভেঙে ফেলুন এবং সংঘবদ্ধ অপরাধ দমন করুন।”
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন: মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম পিয়াস,বিজিবি নায়েক মোঃ সুন্নাফ,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম,সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, মোঃ হারুনুর রশিদ,জামায়াত েেনতা কাজী নজির আহমেদ এবং শিক্ষার্থী অঙ্কিতা দে।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব মাহতাব সোহেল।
বিশেষ অতিথি পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন,“পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে মাদক প্রবেশ করে বিপুল অর্থ আত্মসাৎ করা হচ্ছে এবং আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। পুলিশ, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।”
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন,“মাদকের ব্যবহার এবং এর অনুপ্রবেশের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...