প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:36 AM
লাকসাম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
আরিফুর রহমান স্বপন
লাকসাম ফুটবল একাডেমির আয়োজনে অনুর্ধ ১৭ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি বনাম নোয়াখালী ফুটবল একাডেমি অংশগ্রহণ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রেমী, লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা থসভাপতি এডভোকেট বদিউল আলম সুজন।
খেলার প্রথমার্ধে নোয়াখালী ফুটবল একাডেমি দুই গোলে এগিয়ে ছিল। স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে কোন গোল দিতে পারেনি। তবে প্রথমার্ধের খেলায় উভয় দল নৈপুণ্য দেখিয়েছে।
লাকসাম ফুটবল একাডেমির পক্ষে মাঠে প্রশিক্ষক হিসেবে তাজুল ইসলাম স্বপন, রবিউল হোসেন ও সাইফুল ইসলাম সুমন দায়িত্ব পালন করেন এবং নোয়াখালী ফুটবল একাডেমির পক্ষে ছিলেন, বাফুফের ডেভেলপমেন্ট কোচ মো. আকবর হোসেন রিদন, টিম ম্যানেজার মো. লিটন ও সহকারী ইকবাল জহিরুল।
খেলার দ্বিতীয়ার্ধে নোয়াখালী ফুটবল একাডেমি আরও দুইটি গোল দিয়ে স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ফলাফলে নোয়াখালী ফুটবল একাডেমি তিন এবং স্বাগতিক লাকসাম ফুটবল একাডেমি শূণ্য। প্রীতি ম্যাচের এ খেলাটি পরিচালনা করেন আনোয়ার হোসেন বাবলু। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, এনায়েত উল্ল্যাহ রাজু ও কামাল হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...