...
শিরোনাম
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jan 2026, 12:35 AM

...
কুমিল্লা-৫ আসনে প্রচারণায় সক্রিয় ৩ প্রার্থী, হদিস নেই ৭ জনের News Image

কাজী খোরশেদ আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) উপজেলার ১৭ ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া- মহল্লার চায়ের দোকান এবং হাট- বাজারের মোড়ে মোড়ে। গত ২২ জানুয়ারী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।  প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণসংযোগের মাধ্যমে দিন রাত গ্রাম, পাড়া- মহল্লার ভোটারদের নিকট ছুটে চলছেন। সেই সাথে দলীয় নেতা- কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিজেদের পছন্দের দল এবং দলীয় মনোনীত প্রার্থীর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পাড়া ও মহল্লায় অফিস উদ্বোধন করছে। প্রতিটি দলের নেতা কর্মীরা তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নারী পুরুষ, যুবক-যুবতী সকল ভোটারদের মনোযোগ আর্কষন অর্জনের চেষ্টা করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করছে।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিভিন্ন দল থেকে ১০ প্রার্থী   থাকলেও প্রচার প্রচারণায় ৩ জন প্রার্থী ও দলীয় নেতা কর্মীদের সক্রিয় থাকতে দেখা যায় আর বাকি ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতা কর্মীদের ভোটের মাঠে হদিস পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ মসলিমলীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) এর মোঃ আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মোঃ জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মোঃ রাশেদুল হক, আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) এর যোবায়ের আহমেদ ভূইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরিন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আক ক্বাফী মনোনয়নপত্র দাখিল করেন। রিটানিং অফিসারের প্রাথমিক যাচাই বাচাইয়ে বাংলাদে কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচার প্রচারণার কাজ তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের নিকট দোয়া চেয়েছে এবং তফসিল ঘোষণার পর পুরোদমে প্রচার প্রচারণার কাজ বিভিন্ন কলা কৌশলে চালিয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন ও পাড়া- মহল্লায় মিছিলের মাধ্যমে ভোটারদেরকে জানান দিয়েছে। কিন্ত ভোটের মাঠে শুরু থেকে ৩ জন প্রার্থীকে সক্রিয় ভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা করতে দেখা গেলেও বাকী ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের হদিস পাওয়া যায় না। ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন,আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)'র যোবায়ের আহমেদ ভূইয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মোঃ জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। অপর দিকে বাংলাদেশ মসলিমলীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) এর মোঃ আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মোঃ রাশেদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরিন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফীসহ তাদের দলীয় নেতাকর্মীদের দেখা মিলে নাই।

বিভিন্ন গ্রাম ও হাট বাজারের গাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী মোঃ রাসেদুল ইসলামের ফেষ্টুন দেখতে পাওয়া গেলেও ভোটাররা তাকে এখনো দেখতে পায় নাই বলে স্থানীয় ভোটারগণ জানিয়েছে।

কুমিল্লা-৫( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের ভোটারদের নিকট জানতে চাইলে তারা ৩ জন প্রার্থীকে মাঠে দেখতে পেয়েছেন। তাছাড়া অন্য প্রার্থীদেরকে দেখেন নাই এবং তাদের নামও শুনে নাই বলে জানিয়েছেন ।তবে ভোট কাকে দিবেন তা প্রকাশ করেন নাই। নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন

দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...

‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...

৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir