প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:54 AM
যত্রতত্র পলিথিন ফেলে রাখার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
গতকাল কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলীনূর মোঃ বশির আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম কুদ্দুস ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা শাখার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক কালচারাল অফিসার ও বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, সনাকের সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, বাপার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক শাহজাদা এমরান ও ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মালিয়া সুলতানা।
বক্তাগণ বলেন, পলিথিন ও প্লাস্টিক হচ্ছে অপচনশীল পণ্য, যা দীর্ঘ সময় ধরে পরিবেশে থেকে মারাত্মক ক্ষতির সৃষ্টি করে। এসব প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে পরবর্তীতে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
তারা আরও জানান, বাংলাদেশের শহরগুলোতে দৈনিক প্রায় ৩০,০০০ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে প্রায় ৩,০০০ টন হচ্ছে প্লাস্টিকজাত বর্জ্য। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। খাদ্য, পানি, বাতাস ও ত্বকের সংস্পর্শে এসব কণা মানবদেহে প্রবেশ করে নানা রোগব্যাধির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, “বিদেশে একজন মানুষ বছরে ৪৭ কেজি পলিথিন ও প্লাস্টিক ব্যবহার করে; সিঙ্গাপুরে এ হার ৭৬ কেজি। অথচ আমাদের দেশে একজন মানুষ বছরে গড়ে ৯ কেজি ব্যবহার করলেও, সচেতনতার অভাবে যত্রতত্র ফেলে রাখার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আইন থাকলেও বাস্তব প্রয়োগে জনসচেতনতা অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার না করে হাটে-বাজারে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। পাটপণ্যের ব্যবহার বাড়াতে জনসচেতনতা জরুরি।”
সভায় বক্তারা পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...