প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:57 AM
কুমিল্লা-৭ চান্দিনা আসনে প্রতীক পেয়েই প্রচারণা, হাত পাখার প্রার্থীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পাওয়ার পর অবৈধ শোডাউন আয়োজন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যায়, কিন্তু হাত-পাখা প্রতীকের প্রার্থী সকালেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশসহ উপজেলা সদরে বিশাল শোডাউন চালান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাসেমীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...