প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jan 2026, 12:57 AM
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চুন ফ্যাক্টরির উচ্ছেদ অভিযান
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল বুধবার আটকগ্রাম, চৌদ্দগ্রাম, কুমিল্লা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চুন ফ্যাক্টরিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানার সহযোগিতায়। অভিযানে অবৈধ চুন ফ্যাক্টরিটির বাউন্ডারি দেয়াল এবং তিনটি সনাতনী ফার্নেস এক্সকেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য অবৈধ পন্থায় বিজিডিসিএল এর ৮ ইঞ্চি বিতরণ পাইপলাইন ছিদ্র করে অবৈধ চুন ফ্যাক্টরিটির সংযোগ গ্রহণ করা হয়েছিল। গত ১৫-১২-২০২৫ তারিখ প্রথমবার চুন ফ্যাক্টরিটির সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ০৪ জন ব্যক্তিকে আটক করে মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে, পুনরায় আইন কানুনের তোয়াক্কা না করে দ্বিতীয় বারের মতো একই স্থান হতে অবৈধ সংযোগ গ্রহণ করায় গত ৩০-১২-২০২৫ তারিখেও একই প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ অবৈধ চুন ফ্যাক্টরিটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিজিডিসিএল এর ভিজিলেন্স ডিপার্টমেন্টের উপ-মহাবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্হাপক প্রকৌশলী ছগীর আহমেদ। এছাড়াও উপস্হিত ছিলেন ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, ব্যবস্থাপক মো. সেলিম খান, ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান হামিদী, উপ- ব্যবস্থাপক মো. আব্দুর রউফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...