...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:46 AM

...
ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের কমিটি গঠন News Image

নিজস্ব প্রতিবেদক

আগামীর কণ্ঠে যুক্তির ভাঁজ, ক্যাম্পাস প্রাঙ্গনে বিতর্ক সাজ”—এই প্রতিপাদ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ঠঈউঝ)-এর ফাইনাল পর্ব, প্রদর্শনী বিতর্ক, পুরস্কার বিতরণ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ জুন) কলেজের জিয়া অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ডিগ্রি শাখার টিম বলাকা তিলোত্তমা অংশগ্রহণ করে "সৃজনশীলতার বিকাশে আর্থিক সংগতির চেয়ে সুষ্ঠু পরিবেশ অধিক জরুরি"—এই প্রস্তাবনায়। যুক্তির ধার প্রাঞ্জল উপস্থাপনায় টিম বলাকা বিজয় অর্জন করে।

দ্বিতীয় পর্বে উচ্চ মাধ্যমিক শাখার বাক্যকেতকী তর্কতীর অংশ নেয় "এই সংসদ মনে করে, সম্পদের অপ্রতুলতা নয়, বরং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়" বিষয়ে। তীব্র যুক্তি বস্তুনিষ্ঠ বিশ্লেষণে বিজয়ী হয় টিম তর্কতীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বিতর্ক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। তিনি বলেন,“তোমাদের যুক্তিনির্ভর আয়োজন কলেজের গৌরব বৃদ্ধি করছে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের কণ্ঠে সাহস, চিন্তায় পরিপক্বতা নেতৃত্বে দৃঢ়তা আনে। তোমরা জাতির জন্য আশার আলো হয়ে উঠবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক পরিষদের মডারেটর জনাবা জুবাইদা নূর খান এবং এব্লোয় সিরি লিমিটেডের প্রধান নির্বাহী জনাব মেহেদী হাসান। সভাপতিত্ব করেন বিতর্ক পরিষদের বিদায়ী সভাপতি অভিষেক কর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়এটি যুক্তিনিষ্ঠ চিন্তাশীল সমাজ গঠনের পথ। শিক্ষার্থীদের মধ্যে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ বক্তব্য উপস্থাপনের ক্ষমতা তৈরি হয় বিতর্কচর্চার মাধ্যমে।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সানজিদা ফারিহা সুরভী, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানের শেষাংশে ভিসিডিএস-এর পঞ্চদশ কার্যনির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আসমা নূর, রাশেদুজ্জামান প্লাবন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মরজিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) কাজী রেহেনা আক্তার রেহেনা, অনুষ্ঠান সম্পাদক, সানজিদা আক্তার ফারহা, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, অর্থ পরিকল্পনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, কর্মশালা সম্পাদক মায়িমা রহমান, অফিস সম্পাদক সামিয়া আক্তার, আপ্যায়ন সম্পাদক সাদিয়া ইসলাম সুস্মিতা, জনসংযোগ সম্পাদক আফরিন জাহান সুমাইয়া, প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন সাজিদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাইমিনুল ইসলাম, যুগ্ম অফিস সম্পাদক ইউসুফ বিন হোসাইন, যুগ্ম আপ্যায়ন সম্পাদক মমতাজ আক্তার হালিমা, যুগ্ম জনসংযোগ সম্পাদকইকবাল মোরশেদ, নির্বাহী সদস্য, মাহমুদুল হামিদ অনয়, সাবিকুন্নাহার মৌরিন সিনথিয়া আফরিন।

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত উৎসবমুখর। বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের আগ্রহ অতিথিদের মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য বুদ্ধিবৃত্তিক মিলনমেলা।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir