প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:17 AM
তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ইয়াবা উদ্ধার
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তুলসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় মজিদপুর ইউনিয়নের শিবপুর এলাকার মেসার্স এনবিএম ব্রিকস এর পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিতাস আর্মি ক্যাম্পের সূত্রে জানা যায়, গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর এলাকায় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাত দলের একাধিক সদস্য পালিয়ে গেলেও পরিত্যক্ত ইটাভাটায় ১টি বিদেশী পিস্তুল, ২টি পিস্তুলের এ্যামো, ১টি সুইচ গিয়ার ও ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের পরে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে শিবপুর এলাকার বন্ধ থাকা ইটভাটার ভবন থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তুলটি বিদেশী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...