প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:16 AM
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল সহ আটক দুই
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) রাত পৌঁনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই অভিযান চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেন এর ছেলে মো. চিশতী (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়- মহাসড়কের নিয়মিত টহলরত অবস্থায় ইলিয়টঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন টিম কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিউন) শাহিনুর আলম জানান- আমাদের চেক পোস্ট চলাকালীন অবস্থায় এশিয়া এয়ারকন (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) বাসটি তল্লাসী করে বিদেশী পিস্তলসহ তাদেরকে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে অস্ত্র কেনা-বেচার অনেক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় চান্দিনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অস্ত্রের সাথে আরও কারা জড়িত আছে ওইসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আসামীদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...