প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:23 AM
বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ জুন ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কনফারেন্স কক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, কুমিল্লা খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আনোয়ারুল ইসলাম জুয়েল, বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
দিনব্যাপী আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের পটভূমি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ফার্মারস সার্ভিস সেন্টারে রূপান্তর, সঞ্চয় ও হিসাব সংরক্ষণ, ব্যাংক হিসাব খোলা ও নিয়মিত সভা, নথি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন, আয়বর্ধক কার্যক্রম, নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন।
আয়োজকেরা জানান, এই কংগ্রেসের মাধ্যমে অংশীদার কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর কার্যকারিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...