প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 10:08 AM
কুমিল্লায় চোরাচালান বিরোধী অভিযানে তৎপর বিজিবি
সীমান্তবর্তী এলাকা থেকে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
আয়েশা আক্তার
কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৭৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি-র একটি চৌকস টহল দল অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে বিভিন্ন প্রকার ভারতীয় বাজি জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত বাজির মোট বাজারমূল্য ৭৬,১৬,০০০ (ছিয়াত্তর লক্ষ ষোল হাজার) টাকা। প্রচলিত বিধি মোতাবেক উদ্ধারকৃত এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আনাগোনা রোধে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...