প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 9:58 AM
চান্দিনায় দরজা ভেঙ্গে প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় মধ্য রাতে প্রবাসীর ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি সংগঠিত হয়। এসময় ওই পরিবারের শিশুসহ চার নারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণাঙ্কার লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের আয়েত আলী মেম্বারের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- ওই বাড়ির প্রবাসী শাহাদাত এর বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদল। তাদের অধিকাংশের মুখে কালো মুখোশ ছিল। ঘরে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতদল ওই প্রবাসীর ঘরের শিশুকন্যা সহ চার জনকে মারধর করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদল সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...