প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:04 AM
ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম-সফিকুর রহমান
আবুল কালাম, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২১তম বার্ষিক খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান সফিক।
এসময় তিনি বলেন, "ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বৃহত্তর অঞ্চলে নারী শিক্ষার উন্নয়নে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সর্বোপরী কথা হলো পৃথিবীজুড়ে ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল ইসলাম সুমন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: বিল্লাল হোসেন,, ডাক্তার শাহজাহান মজুমদার,, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন।
সেলিম হাসনাত বিজয়, মাসুদ আলম, রাহিম ও সজিব এর যৌথ সঞ্চালনায় মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা মাদ্রাসার উন্নয়নে সরকারের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...