প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:27 AM
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৬৮ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীন গোলাবাড়ী পোস্টের দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৬৪ লাখ ৪৪ হাজার টাকা।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় (৯ জানুয়ারি ২০২৬) একই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে সর্বমোট ৬৮ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...