প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 9:21 AM
চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনে সজোরে আঘাত করে। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় এবং মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়ার ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
নিহতদের মধ্যে একজন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪), অপরজন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত- আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে অন্তত সাতজন আহত চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলেও রাত ১২টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহতরা উভয়েই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...