...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 10:46 AM

...
ব্রাহ্মণপাড়ায় চড়াদামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস, সীমাহীন ভোগান্তি News Image

মোঃ আবদুল আলীম খান 

সরবরাহ সংকটের অজুহাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চড়া দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। হঠাৎ করে বড় বড় গ্যাস কোম্পানিগুলোর সরবরাহ কমে যাওয়ায় সংকটে পড়েছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ গ্রাহকদের ওপর। বাধ্য হয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে তাদের।

ব্রাহ্মণপাড়া উপজেলায় লাইনের গ্যাসের কোনো সংযোগ না থাকায় প্রায় প্রতিটি পরিবারই সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন গৃহস্থালি গ্রাহকরা। কিছুদিন আগেও যেখানে ১২ কেজি সিলিন্ডার গ্যাস খুচরা পর্যায়ে ১৩০০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বিক্রি হচ্ছে প্রায় ১৬ শত টাকা থেকে ১৮ শত টাকা। 

খোঁজ নিয়ে জানা গেছে, আগে খুচরা ব্যবসায়ীরা ডিলার পর্যায় থেকে প্রতি সিলিন্ডার ১১৮০ থেকে ১২৫০ টাকায় কিনে গ্রাহকের কাছে বিক্রি করতেন। কিন্তু বর্তমানে পাইকারি পর্যায়েই দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে তা সহনীয় দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ীরা জানান, দেশে অতিরিক্ত শীতের কারণে সরবরাহকৃত লাইনের গ্যাসের চাপ কমে গেছে। ফলে শহরের অনেক বাসাবাড়িতে লাইনের গ্যাসের পাশাপাশি সিলিন্ডার গ্যাস ব্যবহার শুরু হয়েছে। এতে সিলিন্ডার গ্যাসের চাহিদা হঠাৎ বেড়ে যায়। সুযোগ নিয়ে বড় কোম্পানি ও ডিলাররা দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অনেক খুচরা ব্যবসায়ী সরবরাহ নেই বলে সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছেন। তবে অতিরিক্ত দামে ঠিকই কিছু ব্যবসায়ী সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন।

এ বিষয়ে উপজেলার ধান্যদৌল বাজারের তামিম স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল বলেন,আগে ১১৮০ থেকে ১২৫০ টাকার মধ্যে সিলিন্ডার কিনে ১৩০০ টাকা বিক্রি করতাম। এখন ডিলাররা সংকট দেখিয়ে অনেক বেশি দামে গ্যাস দিচ্ছে। ১৬০০ টাকায় বিক্রি করলে গ্রাহকদের সঙ্গে ঝামেলা হয়, তাই আপাতত গ্যাস বিক্রি বন্ধ রেখেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক খুচরা ব্যবসায়ী বলেন,আমাদেরকেও ডিলারদের কাছ থেকে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক সিলিন্ডার গ্যাস পাইকারি ব্যবসায়ী জানান,কোম্পানিগুলো আমাদের কাছে সরবরাহ কম দেখিয়ে বেশি দামে গ্যাস দিচ্ছে। আমরাও বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বাড়তি দামে বিক্রি করছি।

এ অবস্থায় দ্রুত বাজার মনিটরিং জোরদার করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এই বিষয়টি নিয়ে আমাদের কাছে চিঠি এসেছে, আমি গতকালও আমার এসিল্যান্ড কে পাঠিয়েছি বাজার মনিটরিং করার জন্য এবং একটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আশা করি সিলিন্ডার গ্যাসের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir