প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 10:44 AM
বরুড়ায় বন্ধু সংগঠনের বার্ষিক মিলনমেলায় নো স্মোকিং কার্ড প্রদর্শন
সুজন মজুমদার
আর নয় মাদক—মাদকে না বলুন” এই প্রত্যয়কে সামনে রেখে বিগত বছরের ন্যায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের ঐতিহ্যবাহী পয়ালগাছা আখন্দ বাড়ি, কাজকামতা ভূঁইয়া বাড়ি ও মেম্বার বাড়ি এই তিনটি বাড়ির যৌথ উদ্যোগে বন্ধু সংগঠনের আয়োজনে বার্ষিক মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলাকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে নেওয়া হয় নানা ব্যতিক্রমী আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শীতকালীন পিঠাপুলি, বইমেলা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এবং র্যাফেল ড্র।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন শিমুল ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ নাফিজ ও ছিদ্দিকুর রহমান মেম্বার। বক্তারা সমাজ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মাদকবিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ সুমন ভূঁইয়া, জহির আখন্দ, খলিলুল রহমান মেম্বার, মুক্তার হোসেন ভূঁইয়া, সাইফ উদ্দিন ভূঁইয়া, রনি আখন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
এছাড়াও উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে বন্ধু সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন— মোজাম্মেল হোসেন শিমুল ভূঁইয়া, মেজবাহ উদ্দিন আখন্দ ও নাছির উদ্দীন মেম্বার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...