প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 30 Dec 2025, 8:55 PM
খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের প্রতিশ্রুতিশীল বন্ধু : শাহবাজ শরিফ
এফএনএস বিদেশ
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তাঁর সারাজীবনের সেবা একটি স্থায়ী অবদান রেখে যাচ্ছে। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের একজন প্রতিশ্রুতিশীল বন্ধু। শাহবাজ শরিফ আরও জানান, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা ও প্রার্থনা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর আত্মাকে শান্তি দিন। আমিন! পৃথক বার্তায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শোক জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে বলেন, বেগম জিয়ার নেতৃত্ব এবং দেশসেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বার্তায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুঃখজনক প্রয়াণে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। খালেদা জিয়া কেবল বাংলাদেশের রাজনীতিতে নন, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও এক প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দ্রুততম সময়ে আসা এই শোকবার্তাগুলো তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের আন্তর্জাতিক স্বীকৃতিরই বহিঃপ্রকাশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...