...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:05 PM

...
শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে নতুন বই ব্রাহ্মণপাড়ায় পহেলা জানুয়ারিতে বই উৎসব News Image

মো. আনোয়ারুল ইসলাম

দরজায় কড়া নাড়ছে নতুন ২০২৬ সাল। নতুন শিক্ষাবর্ষ, নতুন শ্রেণি, নতুন শ্রেণিকক্ষ আর নতুন বই—সব মিলিয়ে শিক্ষার্থীদের মনে বইছে নতুন উচ্ছ্বাস। ইতোমধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসাগুলোতে নতুন বই পৌঁছানো শুরু হয়েছে। ফলে আসন্ন পহেলা জানুয়ারি নতুন বইয়ের গন্ধে মাতবে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের হাতে নতুন বই তুলে দিতে দেখা যায়। শিক্ষকেরা তাঁদের দেওয়া চাহিদা অনুযায়ী বই বুঝে নিচ্ছেন। কেউ বই গুণছেন, কেউ বস্তাবন্দী করে ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় তুলছেন, আবার কেউ সরাসরি বিদ্যালয়ের পথে রওনা হয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯টি কিন্ডারগার্টেনসহ মোট ১৮৭টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৩৭ হাজার ৯৫০ জন। এসব শিক্ষার্থীর জন্য মোট ১ লাখ ৪০ হাজার ১৮১টি নতুন বই বিতরণ করা হবে।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য ৩ লাখ ৭৫ হাজার বই বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এবতেদায়ী মাদ্রাসার ৭ হাজার শিক্ষার্থীর জন্য ৭৫ হাজার বই এবং দাখিল পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৮ হাজার শিক্ষার্থীর জন্য ১ লাখ ৬০ হাজার নতুন বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

গত বুধবার (২৪ ডিসেম্বর) থেকে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পহেলা জানুয়ারি ২০২৬ুএর আগেই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বই নিতে আসা শিক্ষকরা বলেন, নতুন শিক্ষাবর্ষের সব বই হাতে পাওয়া গেছে। পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই নতুন বই নিয়ে আনন্দে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ হালিমা পারভীন বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের শতভাগ বই আমরা পেয়েছি। ইতোমধ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে বই পাঠানো শুরু হয়েছে। পহেলা জানুয়ারি সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম বলেন, চাহিদা অনুযায়ী ২০২৬ সালের নতুন বই আমাদের হাতে এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হচ্ছে। পহেলা জানুয়ারির আগেই এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir