প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:37 AM
রোটারী ক্লাব অব কুমিল্লার শীতবস্ত্র বিতরণ
গত ২৬/১২/২০২৫ তারিখ শুক্রবার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের দুঃস্থ অসহায়, গরীব, সুবিধাবঞ্চিত শীতার্ত মহিলা ও পুরুষের মাঝে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, রোটারী ক্লাব অব কুমিল্লার প্রতিষ্ঠাতা মরহুম আজিজ-উল হকের স্মরণে তার বাড়ীর সামনেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম আজিজ-উল হক এই ক্লাবের প্রতিষ্ঠা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটারিয়ান অরুণ কান্তি সাহা, রোটা: পিপি ডা: আবু আয়ুব হামিদ, রোটা: মো: সামসুল ইসলাম ভুইয়া, রোটা: এড. শামীমা আক্তার চৌধুরী, রোটা: পিপি মোহাম্মদ ইকবাল আমিনসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিগণ। ক্লাব প্রেসিডেন্ট রোটা: অরুণ কান্তি সাহা বলেন যে, রোটারী ক্লাব অব কুমিল্লা জন্মলগ্ন থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দিয়ে আসছে। স্থানীয় লোকজন আমাদের এই আয়োজনের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...