প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 10:13 PM
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী সামাজিক কার্যক্রম, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
এদিন আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদরপুর এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন, উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করেন অধ্যাপক মামুন।
এসময় উপস্থিত ছিলেন ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন নায়েবে আমীর গিয়াস উদ্দিন আযম শাহ, সহকারী সেক্রেটারি আবুল কাশেম শামীম, ইউনিয়ন কর্ম ও শূরা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মো. ইসরাফিল আলম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. হাসান আলীসহ খোকন, মো. সোহেল ও মো. মামুন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “এটি শুধু দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস নয়, এটি সমাজ সংস্কার ও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের একটি কেন্দ্র।” তিনি যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...