...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 9:52 PM

...
চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ News Image

সোহেল রানা, চান্দিনা

সন্তানের সন্তোষজনক ফলাফল দেখে স্বপ্ন পূরণের আশা ও গর্বে অভিভূত অভিভাবকরা। কুমিল্লার চান্দিনায় অবস্থিত মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষা এবং মাতৃভূমি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ও ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মোস্তফা কামাল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই আমাদের প্রেরণা। মানসম্মত শিক্ষা ও নৈতিকতা গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে মাতৃভূমি পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মোতালিব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম, অভিভাবক ফোরামের সহ-সভাপতি আনোয়ার হোসেন, রূপনগর শাখার প্রিন্সিপাল মো. জহিরুল ইসলাম এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম। এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি প্রকল্পের ফলাফল ঘোষণা করা হয়। চান্দিনা জনকল্যাণ সমিতির বৃত্তিতে ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন সাধারণ বৃত্তি এবং ২ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। ওয়ামী বৃত্তিতে অংশ নেওয়া ৫২০ জন শিক্ষার্থীর মধ্যে ১১৭ জন বৃত্তিপ্রাপ্ত হয়, যার মধ্যে ট্যালেন্টপুল ১৪ জন ও সাধারণ গ্রেডে ১১৩ জন।

এছাড়া মুকুন্দপুর প্রাক্তন ছাত্র পরিষদ বৃত্তিতে ২০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন এবং অলিতলা প্রাক্তন ছাত্র পরিষদ বৃত্তিতে ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন বৃত্তি অর্জন করে। মাতৃভূমি বৃত্তি প্রকল্পের আওতায় ৪৮০ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে-ট্যালেন্টপুলে ২৪ জন এবং সাধারণ গ্রেডে ৭৮ জন।

ফলাফল প্রকাশ শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। সন্তানের সফলতায় অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে বলেন, এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করিয়ে তারা আশাবাদী ও গর্বিত। সন্তানের স্বপ্ন পূরণে এমন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উপস্থিতিতে মিলনায়তনে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir