প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:27 PM
সাফল্যের ৫ম বর্ষে পদার্পণ করল দারুল হিকমা ইসলামিক একাডেমি
নিজস্ব প্রতিবেদক, লালমাই
সাফল্যের ৫ম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লার লালমাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা ইসলামি একাডেমি। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীদের অংশগ্রহনে এই আয়োজন করা হয়।
আধুনিক শিক্ষা আরবি, বাংলা, গণিত, ইংরেজি,বিজ্ঞান এর সমন্বয়ে পরিচালিত লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়াপুকুর পাড় সওদাগর বাড়ি সংলগ্নে অবস্থিত স্বনামধন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি তার সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এবছর বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি খেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন ট্যালেন্টপুল সহ মোট ১৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া এবছর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে যেখানে পাসের হার ৯৫ শতাংশ ও ৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (অ+) পেয়ে উত্তীর্ণ হয়। জিপিএ-৫ ও বৃত্তি পাওয়া শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করা তিনজন ছাত্র এবং তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দারুল হিকমা ইসলামি একাডেমির সভাপতি মোঃ মাহবুব ইসলাম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু নাঈম শাকেরির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মাস্টার ট্রেইনার নুরুজ্জামান ফিরোজ,মাতাইনকোট জামেয়া নুরে মদিনা মাদরাসার সভাপতি মাওলানা মোঃ আলী আজ্জম,ইউপি মেম্বার মোঃ মাঈন উদ্দিন, এডভোকেট মাহমুদুল হাসান, মোঃ শাহআলম, মোঃ শাহজাহান,মোঃ আলেক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আধুনিক তৃমুখী শিক্ষার সমন্বয়ে দারুল হিকমা ইসলামি একাডেমি সুনামের সাথে দিন দিন এগিয়ে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবক সহ এলাকার সকলের আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তারা নতুন প্রজন্মকে যুগোপযোগী ও প্রতিযোগীতামূলক শিক্ষায় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মকে ইসলামি ও আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে শিক্ষকমণ্ডলী অভিভাবকবৃন্দ ও এলাকার সকলের প্রতি সহযোগি মনোভাব রাখার আহ্বান জানান। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবু নাঈম শাকেরি জানান, মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দ্বীনি ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে দারুল হিকমা ইসলামি একাডেমি। আমরা চাই আপনার সন্তান আধুনিক ও দ্বীনি শিক্ষায় আলোকিত শিক্ষার্থী হবে এবং দেশের কল্যাণে কাজ করবে। দেশকে নেতৃত্ব দিবে। দ্বীনদার মানুষ হিসেবে গড়ে উঠবে। আর্থিকভাবে লাভ নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।
দিনব্যাপী অনুষ্ঠানে মাদরাসার ছাত্র-ছাত্রীরা কোরআন তিলওয়াত, ইসলামি সঙ্গীত,আরবী বক্তব্য, ইংলিশ কনভারসেশন ছিলো মনোমুগ্ধকর। অনুষ্ঠান শেষে মাদরাসার সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী কামরুল হাসান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...