প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 11:05 PM
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার প্রশাসন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ উপজেলার প্রবাসীবৃন্দ ও ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপ¯ি’ত ছিলেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন। চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ¯’ানীয় সাংবাদিকবৃন্দ, বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণ ও যুবকরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিদেশগামী অধিকাংশ তরুণ নানাভাবে হয়রানির শিকার হ”েছন। বিশেষ করে এনআইডি কার্ড, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিট সংক্রান্ত নানান জটিলতা তাদের ভোগান্তি বাড়িয়ে দি”েছ দ্বিগুন হারে। অনেক ক্ষেত্রে বৈধভাবে বিদেশে যাওয়ার পরও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়ছেন অভিবাসীরা। দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্ত...পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...