প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:16 PM
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে কুমিল্লায় সংবর্ধনা অনুষ্ঠান
আয়েশা আক্তার
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক গর্বিত ও হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহিদ ডিসি এ কে এম সামসুল হক খান মঞ্চ, জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: রেজা হাসান। এসময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া, বিশিষ্ট কবি ও ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, যুদ্ধ কালীন কোতোয়ালি থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আবদুল্লাহ পিন্টু। এসময় শহিদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন।
এই আয়োজনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাঁদের অবদান ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযোদ্ধারা কোন দলের হয়ে যুদ্ধ করতে যাইনি, আমরা কোন সরকারি ভাতার জন্য মুক্তিযুদ্ধ করিনি, দয়া করে আপনারা কেউ কোন মুক্তি যোদ্ধাকে বিবেধ করবেন না। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...