প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:13 PM
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে শিক্ষক পরিষদ ২০২৬ এর নির্বাচনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মায়মুন শরীফ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা নির্বাচনে পরিষদের সকল সদস্য ভোট প্রদান করেন।ভোট শেষে বিকেল ৩ টায় নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়। আনন্দঘন পরিবেশে এবং শিক্ষকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৮ ভোটেরব্যবধানেমোহাম্মদ মায়মুন শরীফ সম্পাদক পদে পুননির্বাচিত হন। ‘সবাই প্রার্থী, সবাই ভোটার’- এ পদ্ধতির নির্বাচনে তিনি গত বছরও সম্পাদক পদে নির্বাচিত হন। প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শরিয়ত উল্যা পাটওয়ারী যুগ্ম-সম্পাদক পদেপুননির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে পুননির্বাচিত হন সমাজকর্ম বিভাগের প্রভাষক রেজোয়ানা আক্তার। কুমিল্লাশিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ এর অধ্যক্ষ এবং পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. আবু নায়ীম আল মামুন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
নব-নির্বাচিত সম্পাদক মোহাম্মদ মায়মুন শরীফপ্রতিক্রিয়ায় বলেন,‘আমাদের ছোট পরিবারের সবার মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সহকর্মীবৃন্দ পুনরায় আমার উপর আস্থা রেখেছেন,তাঁদের প্রত্যাশা পূরণেসবাইকে নিয়ে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ’।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে কলেজ অধ্যক্ষ বলেন, ‘অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে নির্বাচিত পরিষদপ্রতিষ্ঠানের গৌরবময় অগ্রযাত্রাকেআরো বেগবানকরতে কাজ করবেন বলে প্রত্যাশা করি।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...