প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:04 PM
চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে বাইক রাইডার নিহত
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইব্রাহিম (৫০) নামের এক বাইক রাইডার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একই বাইকের অপর আরোহী সালাউদ্দিন। নিহত ইব্রাহিম ঢাকার ডেমরার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে। আহত সালাউদ্দিন নিহত ইব্রাহিমের স্ত্রীর বোনের ছেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল অনুমান সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তোফায়েল আহমেদ।
নিহত ইব্রাহিমের সাথে থাকা তার সহযাত্রী সোহেল জানান, সোমবার গভীর রাতে ঢাকার ডমরা এলাকা থেকে ৬টি মোটরসাইকেলযোগে তারা ৮ জন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। বান্দরবন ভ্রমণ শেষে তাদের কক্সবাজার যাওয়ারও কথা ছিল। কিš‘ বান্দরবনই যাওয়া হলো না তাদের। কারণ, মঙ্গলবার সকালে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পৌঁছলে হঠাৎ চট্টগ্রামগামী সড়কের পূর্বদিক (উল্টোপথে) থেকে একটি মিনি ড্রাম ট্রাক হঠাৎ করে মহাসড়কে উঠে চলন্ত মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কায় দিলে ঘটনা¯’লেই বাইক রাইডার ইব্রাহিম নিহত হন। এতে গুরুতর আহত হয় একই মোটরসাইকেল আরোহী তাঁর আত্মীয় সালাউদ্দিন। ¯’ানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...