প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 10:53 PM
মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও শীতকালীন ক্রীড়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া ও শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নল হোসেন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বৃত্তি পরীক্ষায় এবছর মুরাদনগর উপজেলায় স্কুল থেকে ১০১২ জন ও মাদ্রাসা থেকে ২৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...