প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:51 PM
বুড়িচংয়ে জুলাই যোদ্ধা ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া
কাজী খোরশেদ আলম
বুড়িচং-ব্রাক্ষণপাড়া উপজেলার জুলাই যুদ্ধাহত ও ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সমন্বয় ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। ডক্টর মোঃ মোবারক হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাইযোদ্ধা মোঃ তারিকুল ইসলাম পিয়াসের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী ডক্টর এডভোকেট মোঃ মোবারক হোসাইন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ আলমগীর হোসেন সরকার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আওয়াল, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ জুলাইযোদ্ধারা।
গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ আদায়ের পর পর সন্ত্রাসীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী।
বক্তারা বলেন ওসমান হাদী জুলাই আন্দোলনের আইকনিক যোদ্ধা। জুলাই পরবর্তী সময়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিপরীতে হাদীর ভূমিকা ছিল হিমালয় পাহাড়সম। ভারত বিরোধী দেশপ্রেমিক জাতীয় বীর হাদীকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যার নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে হামলা চালায় সন্ত্রাসীরা।
প্রধান অতিথি ডক্টর মোবারক হোসাইন বলেন,এ সময় আগামীর জনপদ গঠনে ও বিপ্লব সমুন্নত রাখতে তিনি জুলাইবীরদের উৎসাহদেন এবং জুলাই বীরদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
দুপুরের খাবার একসাথে গ্রহন ও সম্মানসূচক উপহার প্রদানের মধ্য দিয়ে সভা সমাপ্ত করেন।
এ সময় জুলাই বীররা আগামীর বাংলাদেশ গঠনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় একত্রে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। সন্ত্রাসীদের হামলায় আহত হাদী সুস্থ হয়ে এই দেশের আপামর জনতার মাঝে ফিরে আসবে এই প্রত্যাশায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...