প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:35 PM
ব্রাহ্মণপাড়ায় মিনি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোহাম্মদ আলী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শাসনখলা ওমর ইব্রাহীমের বাড়ির প্রাঙ্গণে বেজুরা শাসনখলা যুব সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রতাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও মানবিক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মো. সোহাগ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওমর ইব্রাহীম ও মো. রাজু।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ক্যাপিটাল অব গোপালনগর ক্রিকেট একাদশের মুখোমুখি হয় বারেশ্বর সরকার বাড়ি ক্রিকেট একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করে ক্যাপিটাল অব গোপালনগর ক্রিকেট একাদশ সব উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। জবাবে বারেশ্বর সরকার বাড়ি ক্রিকেট একাদশ ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...