প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 11:08 PM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২, আহত ৩
মাহফুজ নান্টু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর এলাকায় শুক্রবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত সেনা সদস্য হলেন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মোঃ শাকিল হোসেন। তিনি কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। অপর নিহত যাত্রী মাসিকুল আলম, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
আহতরা হলেন সেনা সদস্য হাবিবুর রহমান, মোঃ সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।
ময়নামতির হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস ভোরে নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
হোমনায় অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার এদিকে কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশাচালক শান্ত দাস (নিলখী ইউনিয়নের বিজয়নগর গ্রামের অরুণ চন্দ্র দাসের ছেলে)ুএর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদে পুলিশ কারাকান্দি গ্রাস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...