...
শিরোনাম
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো ⁜ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি ⁜ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল ⁜ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’ ⁜ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের ⁜ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Dec 2025, 10:53 PM

...
চান্দিনা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন News Image

সোহেল রানা, চান্দিনা 

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদ্যাপিত হয়েছে চান্দিনা মুক্ত দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় ১৯৭১ সালের এই দিনের গৌরবোজ্জ্বল ইতিহাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মিলিতভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেকসহ মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চান্দিনা থানা পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, চান্দিনার মুক্ত হওয়ার পটভূমি এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতার এই গৌরবময় অর্জন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও প্রচার অত্যন্ত জরুরি।

স্থানীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ চান্দিনা মুক্ত দিবস। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয় চান্দিনা। প্রতি বছর এই দিনটি গভীর শ্রদ্ধা, স্মৃতি ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে উদ্যাপিত হয়ে আসছে।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...

কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি

‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...

দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
➤ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
➤ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
➤ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
➤ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir