প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:10 AM
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৭ ফার্মেসিকে জরিমানা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার ২২ জুন বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।
অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার ড্রাগস সুপার মোঃ ইকবাল হোসেন, বুড়িচং থানার এসআই লিটন দাস এবং সঙ্গীয় ফোর্স। উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
অভিযান চলাকালে বুড়িচং সদর হাসপাতাল গেইট সংলগ্ন ৭টি ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানা আদায়ের ফার্মেসি হলো বুড়িচং সদর হাসপাতাল গেইট সংলগ্ন হেপি মেডিকেল ৫ হাজার টাকা, সততা মেডিকেল ৬ হাজার টাকা,জসিম উদ্দিন মেডিসিন কর্ণার-২ হাজার টাকা,রিয়াদ মেডিকেল-২ হাজার টাকা, রোকেয়া মেডিকেল-৭ হাজার টাকা,- রুমা মেডিকো-৫শত টাকা ও গাজী মেডিকেল ৫ শত টাকা জরিমা আদায় করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক ওষধ বিক্রি করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী ৭ ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...