প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:37 PM
বুড়িচংয়ে ১ মণ গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং থানার পুলিশের বিশেষ অভিযানে ১ মণ (৪০ কেজি) গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বুড়িচং থানার এসআই মোঃ রাকিবুল হাছানের নেতৃত্বে এএসআই মোঃ শাহ পরানসহ সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় জনৈক নুরুল আমিনের ছারা বাড়ির বাগান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মোঃ ইসহাক (৩৬), পিতাুমৃত আব্দুর রশিদ, সাংুকোদালিয়া, থানাুবুড়িচং, জেলাুকুমিল্লা’কে আটক করে পুলিশ। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।” আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...